বার্তা পরিবেশক :: বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৫নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল করিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ নুর কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, হ্নীলা ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফোরকান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল এবং মোঃ কাইসার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য অত্র ওয়ার্ডের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
