হ্নীলা প্রতিনিধি :
টেকনাফে এইবার ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা ফেলে পালালো সুচতুর পাচারকারীর দল।
বিজিবি সদস্যদের আপ্রান চেষ্টার পরও আটক করতে পারেনি তাদের।
জানা যায়, বুধবার রাত ৯টায় বিজিবি ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে একটি টহল দল ইয়াবা পাচারের গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়।
এসময় কয়েকজন পাচারকারী মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসার পথে বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা আপ্রান চেষ্টা করেও তাদের আটক করতে পারেনি।
জব্দকৃত ইয়াবা বিজিবি দুই ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
