বার্তা পরিবেশক : হ্নীলায় মোচনী পাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়েছে। এতে মোহাম্মদ নুর নয়ন সভাপতি ও নুরুল আবছার নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
জানা যায়, ২৭ এপ্রিল বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা মোচনীপাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কার্যালয়ে এক সভা মোহাম্মদ নুর নয়নের সভাপতিত্বে এবং নুরুল আবছার নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বশর রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুহুর আলম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক মাঈন উদ্দিন বাদল, সিনিয়র সদস্য মুরতজা হাসান মুরাদ। বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, মোঃ জুয়েল খাঁন, সোহেল রানা অভি, মোঃ শহীদ, নবী হোসেন সোহাগ, জাহিদ হোসাইন, বেলাল উদ্দিন ও সোহেল প্রমুখ। সভাশেষে উপস্থিত সকলের সম্মতিতে মোহাম্মদ নুর নয়ন সভাপতি ও নুরুল আবছার নাহিদ সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট মোচনীপাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
