খারাংখালী সার ব্যবসায়ী জামাল হোছাইনের উপর নয়াবাজারে রওশন আলী সিকদারের নেতৃতে হামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদদাতা :
টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী জামাল হোছাইনের উপর নয়াবাজারের সাবেক মেম্বার রওশন আলী সিকদারের নেতৃত্বে দোকানে জোরপুর্বক প্রবেশ করে হত্যা উদ্দ্যেশ্যে হামলা চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করে এবং তাকে গুরুতর আহত করেছে।

জানা যায় যে, ৫ সেপ্টম্বর দুপর ১২ টার দিকে বিশিষ্ট সার ব্যবসায়ী খারাংখালী বাজারে নিজ সার ও কিটনাশক দোকানে বসে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিল জামাল হোছাইন (৩০)। হঠাৎ নয়াবাজার এলাকার সাবেক মেম্বার রওশন আলী সিকদারের নেতৃত্বে আগে থেকে উৎপেতে তাকা তার ছেলে সালাউদ্দিন(৪০), গিয়াস উদ্দিন(৩৫), সাহাব উদ্দিন(৩২), সরওয়ার আলম(৩০), জাহাঙ্গীর আলম(২৮), লুৎফর রহমান (২৭) সহ আরো অজ্ঞাতনামা স্বশস্ত্র গ্রুপ দারালো অস্ত্র সহ লাটি নিয়ে দোকানে প্রবেশ করে এলোপাতারি মারধর ও কোপায় ব্যবসায়ী জামাল হোছাইনের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হ্নীলা ক্লিনিকে নিয়ে যায় পরে অবস্থা অবনতি দেখা গেলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রেরণ করেন। ব্যবসায়ী জামাল হোছাইনের দোকান থেকে নয়াবাজারের রওশন আলী(৫৫)গংরা দোকান লুটপাট করে প্রয়োজনীয় কাজপত্র সহ নগদ ৬৮ হাজার টাকা নিয়ে যায়। আরো জানা যায় যে, রওশন আলী সহ তার ছেলেরা এলাকাতে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত করে যাচ্ছে এতে তার কিছু ছেলে ইয়াবা ব্যবসা ও ইয়াবা সেবন করে যাচ্ছে এবং ইয়াবা ব্যবসা সহ সন্ত্রাসী কার্যকালাপের অভিযোগে তার ছেলে সাহাবউদ্দিন সহ কয়েকজন ছেলে জেল কেটেছে। এলাকাতে নিরীহ অনেক মানুষকে এসব সন্ত্রাসীদের কাছে হয়রানী শিকার হতে হয়েছে। প্রতিনিয়ত এলাকাতে কোন না কোন ঘটনা সৃষ্টি করে যাচ্ছে নিরীহ মানুষদের জায়গা জমি অবৈদ ভাবে দখল করার চেষ্টা চালায় এদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ট।
আহত জামাল হোছাইন(৩০) খারাংখালী গ্রামের নুর আহম্মদ ডিলারের পুত্র । জামাল হোছাইনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে জামাল হোছাইন কক্সবাজার সদর হাসপালে চিকিৎসাধীন রয়েছে।

জামাল হোছাইনের পরিবার সূত্রে জানা যায়, আমার ছেলে নিয়মিত দোকানে বসে দোকানের কাজ কর্ম করতেছিল হঠাৎ রওশন আলী সিকদারের নেতৃত্বে তার ছেলে সহ ভাড়াটিয়া সন্ত্রাসী এনে পরিকল্পিত ভাবে দোকান লুটপাট করা সহ আমার ছেলেকে হত্যার উদ্দ্যেশে উক্ত হামলাটি চালায় আমি এর বিচার চাই এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ করব এসব এলাকার সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।