এম.জিয়াবুল হক : দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির ততৃীয় মেয়াদে নির্বাচিত সভাপতি হাজি নুরুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
সমিতির নবনির্বাচিত পরিচালক ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির নবনির্বাচিত সম্পাদক নুরুল আমিন জনি, বক্তব্য দেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে হোছাইন আরিফ ও সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরখালী সমিতির বিদায়ী সম্পাদক জয়নাল আবেদিন খান, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সমিতির নবনির্বাচিত পরিচালক আবদুল আজিজ, নবনির্বাচিত পরিচালক হাফেজ আহমদ, নবনির্বাচিত পরিচালক আহমদ আলী মাঝু, নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ ইছহাক, নবনির্বাচিত পরিচালক আলী আকবর, নবনির্বাচিত পরিচালক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন, নবনির্বাচিত পরিচালক এ.এইচ.এম পারভেজ প্রকাশ মামুন, নবনির্বাচিত পরিচালক আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে সমিতির ব্যব¯’াপক নাছির উদ্দিন,হিসাব রক্ষক মোঃ শাহ আলম, ক্যাশিয়ার এস. এম নুরুল আমিন, সমিতির নবীণ-প্রবীণ হাজারো সভ্য-পোষ্য, বদরখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সমিতির সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, বদরখালী সমিতি শুধু চকরিয়া উপজেলা নয়, এটি সমগ্র কক্সবাজার জেলার সম্পদ। এই প্রতিষ্ঠানটি দক্ষিন এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান। কাজেই সমিতির উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। বদরখালী সমিতির আছে ঐহিহাসিক সুনাম ও ঐতিহ্য। উপকুলীয় জনপদের বদরখালী ইউনিয়নের সর্বস্তরের জনগনের পাশাপাশি ৪০ হাজার সভ্য ও পোষ্যদের নিয়ে এই সমিতির কার্যক্রম।
তিনি বলেন, সমিতির নবীন প্রবীণ সবাইকে সকলধরণের ভেদাভেদ পরিহার করে সমিতির অগ্রগতি সাধনে খোলামনে কাজ করতে হবে। সমিতিকে সার্বিক উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি সমিতির ঐহিত্য সম্পদের সুরক্ষা নিশ্চিতের সজাগ থেকে কাজ করতে হবে। যাতে সমিতির এবং সভ্য-পোষ্যদের সম্পদের কোনধরণের ক্ষতিসাধন না হয়। সেইদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
