বার্তা পরিবেশক : উখিয়া-টেকনাফের সদ্য সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন হ্নীলা ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ হোছাইন পরিবার।
জানা যায়, ১৭ জানুয়ারী দুপুরে সাবরাং ইউনিয়ন পরিষদ মাঠে হ্নীলা ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ হোছাইন পরিবারের পক্ষে ২য়পুত্র মৌলভী নুর মোহাম্মদ , ৪র্থ পুত্র মোহাম্মদ ইসমাঈল লিমন, জামাতা হাফেজ ছৈয়দ আলম, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মৌলানা মোঃ ফেরদৌস, আব্দু মালেক, আজিজুর রহমান মুসা, আনোয়ার হোছন, আব্দুর রহিম, ছৈয়দুল আমিন ছলাহ, হামিদ হোছন, মিজান, ফায়সাল, আব্দুল্লাহ প্রমুখ ফুলের তোড়া দিয়ে এমপি বদিকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। 
এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সওয়ার আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে এমপি বদি বলেন যেসব দলীয় নেতা-কর্মী, শুভাকাংখীরা আমাকে ভালবেসে শাহীন চৌধুরীর বিজয়ের জন্য কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। উন্নয়নের মাধ্যমে জনসাধারণের এই ভালবাসার প্রতিদান দেওয়া হবে বলে তিনি অবহিত করেন।
