সারা দেশে গত ২৪ঘন্টায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে ঈদের দিন বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল। সে অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতল শুরু হয়।

মঙ্গলবার আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সন্ধ্যা ৬টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া,বদলগাছী, তাড়াশ, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬. ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা কমে দাঁড়িয়েছে ৩৪.৪ ডিগ্রিতে।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিত আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ যেটা গতকাল ছিল ৫৪ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হ্রাস পেতে পারে এবং আগামী ৫ দিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি সৃষ্টি হলেই চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পরে। যেটার নাম আসানি।