সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা ইউনিয়ন পল্লী ডাক্তার সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে মফিজুর রহমান সভাপতি, নুরুল আজিম সোহেল সাধারণ সম্পাদক এবং আবুল কাশেম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
২২ আগষ্ঠ সন্ধ্যায় হ্নীলা পল্লী ডাক্তার সমিতি প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,হ্নীলা ইউনিয়নে কর্মরত পল্লী ডাক্তারদের পেশাগত মানোন্নয়ন,স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষা এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজতর করার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনকে সুযোগ্য নেতৃত্বে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠিত হয়।
এতে প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, উপদেষ্টা হরি শংকর, জালাল উদ্দিন, হাবিবুর রহমান খান, মিন্টু নারায়ন, সভাপতি মফিজুর রহমান, সহসভাপতি ছিদ্দিক আহমদ, নুর মোহাম্মদ নুরু, জাফরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল, সহসাধারণ সম্পাদক ফিরোজ আহমদ, মোঃ হারুন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ফেরদৌস, সহসাংগঠনিক সম্পাদক উসমান সরওয়ার, অর্থ সম্পাদক তকি ওসমান, সহ-অর্থসম্পাদক কামাল আহমদ, মুন্না শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধু শর্মা, সাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক অলক আচার্য, ক্রীড়া সম্পাদক আব্দুল গফুর, ,মহিলা বিষয়ক সম্পাদক বাবুটি দে, টিম লিডার উত্তম কুমার ধর, পরিক্ষিত শর্মা, সম্মানিত সদস্য ইউছুপ আলী ভূঁইয়া, সদস্য কালি শংকর, অরূপ কান্তি, শিবু আটার্য পাখি, আব্দুর রহিম, আনিসুর রহমান, রবিউল আমিন, রিনা শর্মা, মোরশেল শাহ, খাইরুল বশর, জান্নাতুল ফেরদৌস শিউলি, মমতাজ আহমদ, শাহজাহান ভূঁইয়া, মোঃ রিদুয়ান, আব্দুর রাজ্জাক, প্রবাল শর্মা, নুর জাহান, রোকসানা পারভীন ও হিজবুল্লাহ আলীসহ ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ###
