হ্নীলা পঃ সিকদার পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের তাফসীরুল কোরআন মাহফিল ও কোরআন প্রতিযোগিতা কাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ১২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও কোরআন প্রতিযোগিতা কাল শুরু হবে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সর্বস্তরের কোরআন প্রেমী ভাইদের সাদরে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

১৮ই ফেব্রæয়ারী সকাল ৯টা হতে হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর দক্ষিণ পার্শ্বের মাঠে কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে একটানা দুপুর ১টা পর্যন্ত চলবে। বাদে জোহর হতে তাফসীরুল কোরআন মাহফিল হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর প্রধান পরিচালক মৌলানা আফসার উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন ঢাকা মতিঝিল সরকারী কলোনী জামে মসজিদের খতিব আর্ন্তজাতিক মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি যোবায়ের আহমাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হোয়াইক্যং ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, জামেয়া দারুস সুন্নাহর সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ক্বারী মকছুদুল হক, সহকারী শিক্ষক হযরত মাওলানা ইমাম হোসাইন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ। এই মহতি ধর্মীয় অনুষ্ঠানে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের সভাপতি নুরুল ইসলাম এম.এ, সেক্রেটারী হাফেজ মুহাম্মদ ইউছুপ সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন। ###