সোহেল সভাপতি-আলম সম্পাদক
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌরসভার আওতাধীন ৪নং ওয়ার্ড এর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজান মিয়া। সম্মেলন উদ্বোধন করেন পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া। এতে প্রধান বক্তা ছিলেন পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরিদ আলম জয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল গণি, প্রচার সম্পাদক মো: আবসার, দপ্তর সম্পাদক মো: রহমত উল্লাহ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল আলম প্রমুখ।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো: ইসমাঈলের সভাপতিত্বে ও মো: আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শ্রমিক লীগ টেকনাফ পৌর শাখা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে টেকনাফ পৌর শ্রমিক লীগ ৪ নং ওয়ার্ড শাখার আংশিক কমিটি আগামী ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। মো ইসমাঈল সোহেলকে সভাপতি, মো: শহীদুল ইসলাম মুন্নাকে সহ-সভাপতি, মো: আলমকে সাধারন সম্পাদক ও মো: এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজান চেয়ারম্যান বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে যে কোন মূল্যে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়যুক্ত করে জননেত্রেী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকলীগের সকল নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে।
