টেকনাফ কোস্টগার্ডের অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ।
টেকনাফে কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ ১জনকে আটক করেছে। সুত্র জানায়,গত ১৯জুন সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ জাফর ইমাম সজীব গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বরইতলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উত্তর পূর্ব পার্শ্বে অভিযান সন্দেহভাজন মোঃ সেলিম (৩৫)এর দেহ তল্লাশি করে স্বর্ণবারের একটি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে তা কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে প্যাকেট খুলে ৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যা ওজন করে ১৮লক্ষ ৯১হাজার ৭শ ৫১টাকা মূল্যের ৪২ভরি ১১ আনা স্বর্ণ পাওয়া যায়। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।