হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে বঙ্গবন্ধুুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে ব্যাপক কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে টেকনাফে প্রথম ডিজিটাল স্কুল নাফ মেরিট মাল্টমিডিয়া স্কুল। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ সকাল ৯টায় হ্নীলা পানখালী সড়কস্থ হাজী দিলদার অাহমদের বাড়ি সংলগ্ন স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, অালোকচিত্র প্রদর্শনী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, শিক্ষক মুহাম্মদ অালম, রোজিনা অাকতার, মাশফিকুর রহমান রাফি, ইফফাত অাচিয়া, মর্জিনা অাকতারসহ স্কুলের অভিভাবক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী কর্মসূচীতে উপস্থিত ছিলেন।