বিশেষ প্রতিবেদক : হ্নীলা পূর্ব পানখালী নাজির হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৪মে বাদে আছর হ্নীলা পূর্ব পানখালী হাজী দিলদার আহমদ মেম্বার বাড়ি সংলগ্ন মসজিদে নাজির হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের ইফতার উপলক্ষ্যে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা হাজী দিলদার আহমদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারী মোকতার আহমদ, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ, এডভোকেট রশিদুল আলম চৌধুরী, নুরুল কবির, মাওলানা আব্দু শুকুর, নুরুল হক অনিক, হাফেজ আবদুল্লাহ, মুহাম্মদ ইসমাঈল, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ইউছুপ, শফিকুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ রাসেল, জয়নাল আবেদীন বাবুল, ফরিদ আলম, ইব্রাহিম, নুরুল মোস্তফা, হাফেজ আনোয়ার হোসেন, শাহ আলম সওদাগর প্রমুখ।
উক্ত আলোচনা সভায় রমজানুল মোবারকের বিভিন্ন দিক এবং মরহুম নাজির হোসাইনের জীবনী নিয়ে আলোচনা শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
