টেকনাফে ১০হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১০হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।

সুত্র জানায়, গত ৫ ফেব্রæয়ারী রাত পৌনে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির একটি বিশেষ টহল দল চিতাখোলা এলাকায় টহল দেওয়ার সময় একজন লোক ১টি ব্যাগ হাতে নিয়ে যাওয়ার সময় টহল দল চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে লোকটি পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে টি পুটলা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব মাদক ৬ফেব্রæয়ারী সাধারণ ডায়েরী করত টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###