সাদ্দাম হোসাইন : টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলা জাদিমোরার ছৈয়দ হোসন খলিফাকে আটক করেছে।
সুত্র জানায়, ৫নভেম্বর (মঙ্গলবার) ২টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা বাজারের ১টি হার্ডওয়ারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৭হাজার পিস ইয়াবাসহ দোকানের মালিক স্থানীয় বাছা মিয়ার পুত্র সৈয়দ হোসেন (৩০) কে আটক করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোস্টগার্ডের দাবী গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী তার দোকানে বিক্রির জন্য মজুত করে রেখেছিল। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আটক ছৈয়দ হোছনের ভাই ও স্থানীয় মানুষের দাবী ভিন্ন এবং চক্রান্ত বলে দাবী ###
