মোছনীপাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রতিনিধি : হ্নীলা ইউনিয়নের মোছনীপাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মোছনী পাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কার্যালয়ে ১৫্ই আগস্ট ৭টায় জাতীয় পতাকা অধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোছনী পাড়া বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সভাপতি মোঃ নুর নয়ন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুহুর আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আবুল বশর রাজ, টেকনাফ উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন শিমুল, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাইন উদ্দিন বাদল প্রমুখ।

খতমে কোরআন ও দোয়া পরিচালনা করেন হজরত মৌলানা লুৎফুর রহমান ।