বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ ট্রাইবেকারে ৩-২ গোলে রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশকে হারিয়েছে। কাল জমজমাট ১ম সেমিফাইনালে হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ বনাম পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ মুখোমুখী হবে।

২৫জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ খেলা হোয়াইক্যং নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ এবং রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় উভয় দলের খেলোয়াড়েরা চমৎকার খেলা উপহার দেওয়ার পাশাপাশি গোল করার জন্য চেষ্টা চালাতে থাকে। বিদেশী অতিথি তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে উঠে। কিন্তু কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। মাঠের খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকেরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য সক্রিয় হয়ে উঠলেও প্রতিপক্ষের গোলরক্ষকদের চৌকষ পাহারা আর প্রতিরক্ষাবলয় ভাঙ্গতে পারেনি। খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও খেলায় কোন দলই গোলের দেখা না পেয়ে উভয় দলের খেলোয়াড়েরা হতাশ হয়ে পড়ে। এরই মধ্যে সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে গ্রæপ পর্বের শেষ খেলার সমাপ্তি ঘোষণা করে। এরপর ট্রাইবেকারে নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ ৩-২ গোলে রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠে যাওয়ার আনন্দে মেতে উঠে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের চৌকষ গোলরক্ষক রাহুল। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফ মুন্না ,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন রশিদ, জয়নাল আবেদীন এবং ৪র্থ রেফারী ছিলেন মুফিজুর রহমান কানন।
আগামীকাল বিকাল ৪টায় অত্র টূর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ বনাম পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ মুখোমুখী হবে। ###
