হ্নীলা ছোট লেছুয়াপ্রাং জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা ছোট লেছুয়াপ্রাং ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে জুনিয়র ব্যাডমিন্টন টুনামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় জাস্টিস জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।
শুক্রবার রাত ৯টায় লেছুয়াপ্রাং খেলার মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়।
খেলা শেষে সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ রাশেলের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আমিন কালু, সম্পাদক সম্পাদক সিরাজুল ইসলামম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদক ছাবের খাঁন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ স্পোটস এসোশিয়েনের সদস্য আবছার মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আলম গুরা, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক রশিদুল আলম রিপর প্রমূখ।
টুর্নামেন্টে মোট ৪৪টি দল অংশগ্রহণ করছেন। খেলায় পানখালী টু-ব্রার্দাসকে ২-১সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দরগাপাড়া জাস্টিস জুটি।