ক্রীড়া প্রতিবেদক :
টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে শুভ উদ্বোধন হল ক্রীড়াঙ্গন টেকনাফ একাডেমীর ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প।
বুধবার বিকালে ক্রীড়াঙ্গন টেকনাফ’র উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর।
ক্রীড়াঙ্গন টেকনাফের পরিচালক ফরহাদুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কৃতি খেলোয়াড় জনাব জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য জনাব বশির আহমদ, পৌর যুবলীগের সাবেক সভাপতি এ কে এম মঞ্জুরুল করিম সোহাগ, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জনাব আলী আকবর, বাবুল শর্মা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী নুরুল আলম।

প্রধান অতিথি ও উদ্বোধক নুরুল বশর বলেন- এটা একটি মহৎ উদ্যোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ভালো খেলোয়াড় হতে হবে। তবেই আমরা টেকনাফের সুনাম বৃদ্ধি করে মাদকের দুর্নাম থেকে বেরিয়ে আসতে পারবো।
উদ্বোধনী দিনে প্রায় ৩০জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষকের দায়িত্বে আছেন জনাব শরিফুল ইসলাম, সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন ইফতেখারুল আলম মাসুদ।
সমন্বয়কারী হিসেবে আছেন আলী আকবর এবং সহকারী হিসেবে আছেন আবদুল খালেক আল গণি।
