হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ৪র্থ খেলায় জোড়া গোলে নয়াবাজার ফুটবল একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৪র্থদিনে নয়াবাজার ফুটবল একাদশ বনাম হোয়াইক্যং স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় নৈপূণ্য প্রদর্শন করে নয়াবাজার ফুটবল একাদশ ২-০ গোলে বিজয়ের পর পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করেন।

১৪ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সোয়া ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ৪র্থদিনের খেলা নয়াবাজার ফুটবল একাদশ এবং হোয়াইক্যং স্পোটিং ক্লাবের মধ্যে শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা নৈপূণ্য খেলা চলাকালীন ৯মিনিটে নয়াবাজার ফুটবল একাদশের ৫নং জার্সিধারী খেলোয়াড় রহিম গোল করে দল ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর ২৫মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ৯নং জাসিধার্রী হেলাল আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এরপর খেলায় ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে এগিয়ে থাকা দল রক্ষণভাগ সামলে আক্রমণ শুরু করে। পিছিয়ে থাকা দল গোল পরিশোধের জন্য বার বার চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এভাবে চলতে থাকা ৪র্থদিনের খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে সমাপ্তি ঘোষণা করেন। ফলে নয়াবাজার ফুটবল একাদশ নিজেদের প্রথম খেলায় ২-০ গোলে পর পূর্ণ ৩পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন নয়াবাজার ফুটবল একাদশের অধিনায়ক আব্দুর রহিম।
4th 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শফিউল আলম, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনোয়ার, রুস্তম আলী সৈকত এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সিরাজুল হক।

আগামীকাল ১৫ ডিসেম্বর খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম মোচনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###