নুরুল হোসাইন, টেকনাফ :
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে টেকনাফ সীবীচে ২০০২ সালের এস,এস,সি বর্ষের ছাত্রদের উদ্দোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্ররবার দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দেশী খাবারের ভূরিভোজের মাধ্যমে ২০০২ সালের এস,এস,সি বর্ষের সকল ছাত্র বৃন্দ = এবং অতিথিদেরকে আপ্যায়ন করা হয়। বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বনভোজনে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বশিরুল ইসলাম, সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর ইসলাম, ২০০২ সালের এস,এস,সির ছাত্র বৃন্দরা হলেন,রেজাউল করিম মানিক, নুরুল হোসাইন, আব্দুর রহমান, তারেক উদ্দীন, আব্দুস সালাম, আব্দুল গফুর, খালেদ আহম্মদ, মোহাম্মদ আজিজ উল্লাহ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ সেলিম, শফিউল আলম, সৈয়দুল বশর, মনির আহম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আমিন শরীফ, অজিত কুমার শীল, রাশেদ আলম, মোহাম্মদ সেলিম, সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সোহেল রানা, নুরুল বশর নুরশাদ, আব্দুর রহমান।
