বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের সেমিফাইনালের ১ম খেলায় হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদকে হতাশায় ডুবিয়ে ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফাইনাল নিশ্চিত করেছে।

২৬জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলহাজ্ব আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলা হ্নীলা পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ বনাম মৌলভী বাজার ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় বিদেশী খেলোয়াড় সমৃদ্ধ উভয় দলের খেলোয়াড়েরা চমৎকার খেলা উপহার দিয়ে আনন্দিত করার পাশাপাশি প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্যে এগিয়ে যায়। তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে উঠে। প্রথমার্ধ্বের অবশিষ্ট সময়ে কোনদল আর গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। মাঠের খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য সক্রিয় হয়ে উঠে। হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটের ১৪নং জার্সিধারী খেলোয়াড় ৫মিনিটের মাথায় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। এরই মধ্যে সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে ১ম সেমিফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করলে ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট বিজয়ের আনন্দে মতেে উঠে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন একমাত্র গোলদাতা নকিব।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শাহাব উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ এবং ৪র্থ রেফারী ছিলেন মুফিজুর রহমান কানন।
আগামীকাল উখিয়া-টেকনাফ সম্প্রীতি ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় বিকাল ৪টায় অত্র মাঠে হ্নীলা একাডেমী বনাম রংগে ইলাহী ফুটবল একাদশের মুখোমুখী হবে। ###
