ফরিদুল আলম : হ্নীলা আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রঙ্গিখালী ইয়ং ব্রাদার্স ফুটবল একাদশ ২-০ গোলে জয় লাভ করে টূর্ণামেন্টে শুভ সুচনা করেছে।
১২ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা মরহুম আব্দুল মোনাফ স্মৃতি ফুটবল খেলার মাঠে এই টূর্ণামেন্টের ২য় খেলা রঙ্গিখালী ইয়ং ব্রাদার্স ফুটবল একাদশ বনাম নয়াবাজার ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে খেলায় টান টান উত্তেজনা ছড়ায়। খেলার প্রথমার্ধ্বের ১০মিনিটের মাথায় রঙ্গিখালী ইয়ং ব্রাদার্স ফুটবল একাদশের অতিথি খেলোয়াড় ক্যান্ডি মধ্য মাঠ থেকে কিকের মাধ্যমে চমৎকার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। তুমুল উত্তেজনার মধ্যে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্য বিরতির দেন। মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে দারুণ আকর্ষণীয় খেলায় উপস্থিত দর্শকদের মধ্যে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। ২য়ার্ধ্বের খেলা শেষ হওয়ার ২মিনিট পূর্বে রঙ্গিখালী ইয়ং ব্রার্দাসের স্ট্রাইকার শেখ আহমদ চমৎকার কিকের মাধ্যমে আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষের খেলোয়াড়েরা ভাল খেললেও দূভার্গ্যবশত গোলের দেখা পায়নি। খেলার সময় শেষ হলে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলা সমাপ্ত করলে রঙ্গিখালী ইয়ং ব্রার্দাস ফুটবল একাদশ ২-০ গোলে জয় নিয়ে এই টূর্ণামেন্টে উড়ন্ত সুচনা করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার শেখ আহমদ। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মজিদ কুতুবী, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ উল্লাহ ও বোরহান উদ্দিন। ৪র্থ রেফারী ছিলেন ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আবছার মাহমুদ এবং মোঃ রফিক। আগামী রবিবার হ্নীলা ফুটবল একাদশ বনাম হোয়াব্রাং ইয়ং বয়েস স্পোটিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
