হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ; জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১১তম দিনের খেলা মোচনী ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ জয়ী হয়েছে।
11 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৩ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১১তম দিনের খেলা মোচনী ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলা চলাকালীন ১২মিনিটের মাথায় মোচনী ফুটবল একাদশের ৮নং জার্সিধারী খেলোয়াড় ইসমাঈল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ১৪মিনিটের মাথায় প্রতিপক্ষ জাদিমোরা শালবাগান একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় লিয়াকত আলী দর্শনীয় ১টি গোল করে ১-১গোলে সমতা ফেরান। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে চলাকালীন খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
11 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে এগিয়ে চলতে থাকে। ২য়ার্ধ্বের ৭মিনিটের মাথায় জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের লিয়াকত আলী আরো ১টি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেয়। মোচনী ফুটবল একাদশের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে জাদিমোরা শালবাগান একাদশ ২-১ গোলে জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের লিয়াকত আলী।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আহমদ কবির,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন রুস্তম আলী সৈকত,জয়নাল আবেদীন এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন কায়সার মুবিন। আগামীকাল ২৪ডিসেম্বর মৌলভী বাজার ফুটবল একাদশ বনাম সাইনিং স্টার ফুটবল একাদশ কুতুপালংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ###