সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার অদূরে দুদফা বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের দুজন পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যার পর জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ অদূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রথম দফা বিস্ফোরণের পর কর্ডন করে রাখা এলাকা ‘ক্রাইম সিন’ করতে গেলে দ্বিতীয় দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। দুদফা বিস্ফোরণে আহত হন অর্ধশত।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
