হ্নীলা গুহাফার ইফতার মাহফিল ও গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের অন্যতম স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের বার্ষিক ইফতার মাহফিল এবং গরীব-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।
২৪মে বাদে আছর হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ফাউন্ডেশন সভাপতি সফিক আহমদ বি,কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা এসএম সাইফুল্লাহর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মৌলানা আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমদ। বিশেষ বক্তা ছিলেন বদরখালী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাঈদ আহমদ তারেক।
উক্ত আলোচনা সভা শেষে গুহাফা পরিচালিত গরীব-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির কিস্তির টাকা বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আলী, মাষ্টার কামাল আহমদ, হাজী আব্দুল গাফ্ফারী, হাজী আবুল শামা, হাজী জাফর আলম, শামসুল আলম, প্রবাসী আবুল কালাম এমএ, হাজী সিরাজুল ইসলাম, কায়সার উদ্দিন আহমদ, মৌলানা শাকের আহমদ, মমতাজুল ইসলাম মনু,মোঃ আরিফ বাপ্পী, মুফিজুর রহমান, মাহবুব মোরশেদ, নুরুল ইসলাম, হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি নজরুল ইসলাম খোকন, হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন, ফাউন্ডেশনের চিকিৎসক জালাল উদ্দিন, ঈমাম মৌলানা জাকের হোছাইনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে ফাউন্ডেশন, মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে উপস্থিত সবাই ইফতারে মিলিত হয়।