বার্তা পরিবেশক : টেকনাফের অন্যতম দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের সাধারণ সভা ও ঈদ পূূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১১জুলাই সকাল ১১টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কনফারেন্স মিলনায়তনে গুহাফা প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ জামাল আহমেদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হ্নীলার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ হেলাল উদ্দিন, ডাঃ হাফেজ মুজিবুল হক, ফাউন্ডেশনের সহ-সভাপতি কায়সার উদ্দিন আহমদ, মাষ্টার কামাল আহমদ, মাষ্টার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম মনু, অর্থ সম্পাদক মাষ্টার কামাল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবু বকর আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাকের আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আয়াজ উদ্দিন, মহিলাা বিষয়ক সম্পাদক উম্মে হুমাইরা, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা রফিক উদ্দিন, মোঃ খোরশেদ আলম চৌধুরী, মোঃ জাকারিয়া, আব্দুল আজিজ, মোঃ ইউসুফ, মোঃ ফায়সাল আশেক, প্রফেসর মোঃ এহসান উদ্দিন, মোঃ এরফানুল ইসলাম, ডাঃ জালাল উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহীম, মোঃ ফয়েজ, জসিম উদ্দিন প্রমুখ।

এতে উপস্থিত সকলের মধ্যে কৌশল বিনিময়, সংগঠনের কর্ম পরিকল্পনা এবং গুহাফা সড়কে বৃক্ষরোপন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
