সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফের অন্যতম স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল (শুক্রবার) বাদে আছর হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা সংস্থার প্রবীণ মুরুব্বী আলহাজ¦ আবুল কালাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন গুলফরাজ হাশেম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের পরিচালক ডাঃ জামাল আহমেদ। রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন গুহাফা পরিচালিত উত্তর ফুলের ডেইল জামে মসজিদের ঈমাম মাওলানা জাকের হোসাইন। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ আবু বকর আল মামুন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালনা কমিটির সদস্য সালেহ আহমদ মেম্বার, গিয়াস উদ্দিন চৌধুরী, কায়সার উদ্দিন আহমেদ, মাওলানা শাকের আহমেদ, মাষ্টার শাহ আলম, মমতাজুল ইসলাম মনু, খোরশেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আরিফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রোজাদারগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ,জাতি,মুসলিম উম্মাহ ও সংস্থার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়। বাদে মাগরিব গুহাফা সম্মেলন কক্ষে আগামীতে সংগঠনের করণীয় নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ###
