হ্নীলা ও মৌলভী বাজারের ইজারাদারদের ক্ষতির অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ও মৌলভী বাজার ডাককারী ইজারাদারেরা চলতি কোরবানের বাজার উপলক্ষ্যে খারাংখালী গরু বাজারের ইজারা আদায় করায় ক্ষতিগ্রস্তের সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন।

২৪ জুলাই রাতে হ্নীলা বাজার ডাককারী ইজারাদার এডভোকেট রশিদুল আলম চৌধুরী এবং মৌলভী বাজার ইজারা ডাককারী রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, নিলামকালীন সময়ে মিনা বাজার আর খারাংখালী বাজার ২টি মিনা বাজারের মৃত আব্দুল মোনাফ মেম্বারের পুত্র আজিজুর রহমান মামুন নিলাম ডাক নেয়। পরে সরকারী ধার্য্যকৃত টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সারেন্ডার করে।

এরপরে মিনা বাজার খাস কালেকশন হলেও খারাংখালী বাজার পূর্ব মহেশখালীয়া পাড়ার সিকান্দরের পুত্র আব্দুল্লাহ কোরবান উপলক্ষ্যে২৫জুলাই সকালে গরুর বাজার বসানোর প্রচারণা চালিয়েছে। সরকারীভাবে এই বাজার নিলামের ঘোষণা না আসায় এই বাজার বসিয়ে উক্ত আব্দুল্লাহ কৌশলে সরকারী রাজস্ব হাতিয়ে নিয়ে নিজ পকেটস্থ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগকারীদ্বয়। এভাবে চলতে থাকলে আমরা বাজার ইজারাদারেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি বলে জানান।

উপরোক্ত বিষয়টি অভিযুক্ত আব্দুল্লাহর নিকট জানতে চাইলে বলেন,আমরা এই বাজার ডাক নিয়েছি। প্রশাসনের অনুমতি থাকলে বাজার বসাতে দোষ কোথায় বলে প্রশ্ন তুলেন।
এলাকার সুশীল সমাজ এই গরু বাজার বসানোকে কেন্দ্র করে সৃষ্ট্র জটিলতা নিরসনে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ###