হ্নীলা এমএমসি কলেজ অধ্যক্ষের উপর হামলাকারীদের গ্রেফতারে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন পালিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য স্মারকলিপি প্রদান করে মানববন্ধন কর্মসুচী পালন করেছে কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

২১আগষ্ঠ দুপুর ১২টায় উপজেলার হ্নীলা আলহাজ্ব মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ কলেজে যাওয়ার পথে গতিরোধ করে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলাকারী দূবৃর্ত্তদের দ্রæত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ, ইংরেজী প্রভাষক মুহাম্মদ হোছাইন কুতুবী, আইসিটি প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোহাম্মদ ফেরদৌস, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফ উল্লাহ, বাংলা বিভাগের প্রভাষক আল আমিন সোহাগ, প্রাক্তন ছাত্র মোহাম্মদ ফারুক, আনোয়ার ইসলাম, সাইফুল ইসলাম, কলেজের বর্তমান শিক্ষার্থী সুমাইয়া নুর, অন্তরা, শাহিনুর আক্তার প্রমুখ।

যাওয়ার পথেই মুখোশধারী দূবৃর্ত্ত দলের হামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রক্তাক্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নৃশংস এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও পথসভা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এরপর বিকালে শিক্ষার্থীরা টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানায় স্বশরীরে উপস্থিত হয়ে হামলাকারীদের সনাক্ত পূর্বক দ্রুত গ্রেফতারের দাবীতে স্মারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য,গত ২০আগষ্ঠ সকাল পৌনে ৯টারদিকে টমটমযোগে উপজেলার হ্নীলা পুরান বাজার হতে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাচ্ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু টমটমযোগে কলেজে যাওয়ার সময় ইউছুপের মালিকানাধীন তরঙ্গ ডেকোরেশনের দক্ষিণ পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী যুবক গাড়ি গতিরোধ করে কথা বলার ছলে মুখে হঠাৎ প্লাস দিয়ে আঘাত করে দ্রুত মোটর বাইকে উঠে দক্ষিণ দিকে চলে যায়। তাঁর ওঠ ছিঁড়ে গিয়ে দাঁতের মাড়ি থেতলে মাংস খন্ড পড়ে রক্তাক্ত হয়ে যায়। তাঁকে তাৎক্ষনিক উদ্ধার করে হ্নীলা ষ্টেশন হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে। ###