হ্নীলা ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে হাতিয়ে নেওয়া টাকা ফিরে পেল ১শ ২৩জন রাখাইন পরিবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে রাখাইন সম্প্রদায়ের লোকজনের নিকট হতে বয়স্ক ভাতা ও ভিজিডির বই বানিয়ে দেওয়ার নামে বিশেষ চক্র কর্তৃক হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।
২রা নভেম্বর বিকাল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়ন কমপ্লেক্সে চৌধুরী পাড়া এলাকার রাখাইন সম্প্রদায়ের ১শ ২৩জন ভূক্তভোগী নারী-পুরুষ উপস্থিত হলে হ্নীলা ইউপির উদীয়মান তরুণ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রত্যেকের হাতে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন। এতে রাখাইন সম্প্রদায়ের লোকজন বিভিন্ন কৌশলে এই টাকা আদায় করে দেওয়ায় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ পরিষদের সবাইকে ধন্যবাদ জানান। এসময় হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, সাবেক মেম্বার ছালেহ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, জেলা মটর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, মরহুম চেয়ারম্যান এইচকে আনোয়ারের আমলে একটি দূবৃর্ত্ত চক্র এসব রাখাইনদের বয়স্ক ভাতা ও ভিজিডি কার্ড করে দেওয়ার অজুহাতে মোটাংকের টাকা হাতিয়ে নেয়। চেয়ারম্যানের নিকট সালিশ দায়ের করা হলে চেয়ারম্যান বিষয়টি তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত পক্ষদের নিকট হতে টাকা সংগ্রহ করে ফেরত দেন।
এই ব্যাপারে হ্নীলা ইউপি রাশেদ মাহমুদ আলী বলেন, পরিষদের নামে কেউ নাম ভাঙ্গিয়ে সুবিধা আদায় করা খুবই দুঃখজনক। বিষয়টি আমার নজরে আসায় তা সমাধান করেছি। আগামীতে কেউ এই ধরনের প্রলোভন দেখালে সরাসরী চেয়ারম্যানের নিকট যোগাযোগ করার আহবান জানান। ###