হ্নীলা ঊলুচামরী লামার পাড়ায় অগ্নিকান্ডে ৬টি বাড়ি পুড়ে ছাঁই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা ঊলুচামরী লামার (কোনাপাড়া)পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ৬টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। হ্নীলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেন।

স্থানীয়রা জানায়,১৬ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা ঊলুচামরী লামার পাড়ায় আব্দু রশিদের পুত্র আবুল কালামের বাড়ির মেইন সুইচের অটো থেকে আগুনের সুত্রপাত হয়ে তা দ্রæত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডের খবর পেয়ে হ্নীলা বিদ্যুৎ বিভাগের লোকজনকে অবহিত করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে আব্দু রশিদের পুত্র আবুল কালাম, মেয়ে রহিমা খাতুন, গফুর মিয়ার স্ত্রী নারু, আবু সুফিয়ানের স্ত্রী সোনা মেহের, মোস্তাকের পুত্র ইউনুছ মিয়াসহ ৫টি বাড়ি সম্পূর্ণ এবং আব্দু শরীফের পুত্র নুর মোহাম্মদের বাড়ির কিছু অংশ পুড়ে ছাঁই হয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার সমুহকে সান্ত¡না দেন। এই ব্যাপারে তিনি বলেন,অগ্নিকান্ডের শিকার পরিবার সমুহ সর্বস্ব হারিয়েছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি মনে করেন। ###