হোয়াইক্যংয়ে সরকারী বনের চোরাই মাদার ট্রি উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হোয়াইক্যংয়ে সরকারী বনের মাদার ট্রি চোরাইভাবে পাচারকালে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বনবিভাগ। এই চোরাই কাঠ উদ্ধার অভিযান চালাতে গিয়েই প্রভাবশালীদের হুমকির মুখে পড়েছে বনবিভাগের কর্তা ব্যক্তিরা।
সুত্র জানায়, ১১ ফেব্রæয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া বটতলী এলাকার মোহাম্মদ উল্লাহর স’মিল হতে বনরেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ৫০ ঘণফুটের ২টি মাদার ট্রি উদ্ধার করেন।
বনকর্মীরা জানায়, মাদার ট্রিগুলো দক্ষিণ হ্নীলা মৌজার বনবিভাগের মালিকানাধীন জেল এল-৫নং সীটের হ্নীলা বনবিট এলাকা হতে পাচার হচ্ছিল।
এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বনের মাদার ট্রি উদ্ধার করতে গিয়েই হ্নীলার সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী আমাকে হুমকি-ধমকি প্রদান করেন। তিনি আরো বলেন বনের মূল্যবান গাছ চোরাইয়ে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ##