বার্তা পরিবেশক : হ্নীলার ঐতিহ্যবাসী নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মে সালমা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ২য় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানানো হচ্ছে।
জানা যায়, ২৬ জানুয়ারী বাদে জোহর হতে হ্নীলা উম্মে সালমা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ২য় বার্ষিক ইসলামী সম্মেলন মাদ্রাসা প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের প্রাক্তন অধ্যাপক ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম পটিয়া আল জামিয়ার সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি বোরহান উদ্দিনসহ আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।
উক্ত বার্ষিক ইসলামী সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ##
