হ্নীলা উত্তর শাখা যুবদলের ১০নং সাংগঠনিক ওয়ার্ডের কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন ১০নং সাংগঠনিক ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নুরুল আজিজকে আহবায়ক এবং জুহুর আলমকে সদস্য সচিব করে একটি কমিটি গঠিত হয়েছে।
c 10 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১১মার্চ বিকাল ৩টায় বড় লেচুয়াপ্রাং ১০নং সাংগঠনিক ইউনিয়র যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অস্থায়ী কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক মোহাম্মদ আলী মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, পৌর শ্রমিক দলের আহবায়ক আব্দুর রশিদ, সৌদিয়া প্রবাসী বিএনপির সহসভাপতি হাজী ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক।
c 10 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

275395155 3307764532790457 4925259613467601626 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাশেম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক জামাল হোছাইন, আব্দুর রহিম গাজু, শফিকুল ইসলাম বাপ্পী, মামুন সিকদার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসুল আলম বাঁধন, সহসভাপতি মোহাম্মদ শাহ প্রমুখ।
275364785 3060431140874830 1779703965516652797 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় বক্তারা বলেন,বর্তমানে দেশে আওয়ামী দুঃশাসন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ আলহাজ¦ শাহজাহান চৌধুরীর নির্দেশে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম ও সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরীর নেতৃত্বে অত্র উপজেলার তৃণমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সংগঠিত করে আওয়ামী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।
275417707 318888176778763 6414145334367820240 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নুরুল আজিজকে আহবায়ক এবং জুহুর আলমকে সদস্য সচিব করে একটি ১০নং ওয়ার্ড কমিটি গঠিত হয়। উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন। ###