হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ও ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্ধোধন হয়েছে। ২৬ মার্চ সোমবার সকাল সাড়ে ৮ টায় স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, একাডেমী পতাকা ও স্কাউট উত্তোলন, ৯টায় শহীদ মিনারে পূষ্পম্যাল্য অর্পণ করা হয়। এরপর পরই স্কুল প্রাঙ্গন হতে এক বিশাল র‌্যালী হ্নীলা ষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে মিলিত হয়। ১০টায় স্কুল মাঠে স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য শামশুল আলম বাবুল, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, জাফর আলম সাদেক, জামাল হোছাইন ও বেলাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এরপর সারাদিন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক অনুষ্ঠানে আগামীকাল সকাল থেকে সাংস্কুতিক অনুষ্ঠান চলবে।