ছৈয়দ করিম রনি/ সাইফুল ইসলাম :- হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ১ম সাময়িক পরীক্ষায় অংশ নিতে গিয়েই দুই সহপাঠি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১জন গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২৪জুন দুপুর ১টারদিকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে ৯ম শ্রেণীর মানবিক শাখার ছাত্র এবং হোয়াব্রাং এলাকার দুবাই প্রবাসী আব্দুল্লাহর পুত্র ওমর খলিল (১৫) এবং একই স্কুলের ছাত্র এবং দক্ষিন-পশ্চিম ফুলের ডেইলের জাফর আলমের পুত্র মোহাম্মদ সাবের (১৮) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষকালে সাবের তার সহপাঠি ওমর খলিলকে পেঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ বিষয়টি জানতে পেরে রক্তাক্ত ওমর খলিলকে উদ্ধার করে হ্নীলা স্টেশনের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম জানান,আজ থেকে স্কুলের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ১ম শিপ্ট শেষে ২য় শিপ্টের পরীক্ষা শুরুর প্রস্তুতিতে আমরা সকলে ব্যস্ত ছিলাম। হঠাৎ এই খবর শুনে আমরা হতবিম্ব হয়ে পড়ি। আহত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বিষয়টি বিদ্যালয় প্রশাসন ও উর্ধ্বতন মহলের সাথে পরামর্শক্রমে আগামীতে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সাধারণ মানুষের ধারণা, প্রেম গঠিত কোন বিষয় নিয়ে দুই সহপাঠির মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে বলে মনে করেন। স্কুলে ছাত্রের হাতে ছাত্র ছুরিকাঘাতের খবরে সাধারণ অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ##
###
