টাইগারদের ধারাবাহিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চলমান টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার জয়ের পর পরই এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এদিকে, আরও অভিন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যেকোনো দলের বিপক্ষেই জিততে সক্ষম বাংলাদেশ। টাইগারদের এ জয়ে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

প্রসঙ্গত, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী রোবার সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।