ফরিদুল আলম : হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ পবিত্র ওমরাহ পালনে সৌদিয়া আরব যাত্রা করছেন। পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থ ও স্বাভাবিকভাবে এলাকায় ফিরে আসার জন্য অত্র ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া কামনা করেছেন।
১৮ ফেব্রুয়ারী সকাল ৭টারদিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, তাঁর শ্রদ্ধাভাজন মা মাহমুদা বেগম এবং হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় কক্সবাজার বিমান বন্দর হতে বিমানযোগে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সহি-সালামতে পৌঁছতে পারলে পবিত্র ওমরাহ পালন শেষে হ্নীলা ইউনিয়নসহ পুরো দেশবাসী এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যানের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হবে।

এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,আমি পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে সৌদি আরব গমন করছি। প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ইউনিয়নবাসীর সেবা দিয়ে যাবেন। আমি সময় স্বল্পতার কারণে অনেক আতœীয়-স্বজন,শুভাকাংখী এবং এলাকাবাসীদের সাথে স্বাক্ষাত করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় সুস্থভাবে ফিরে আসার জন্য আপনাদের নিকট দোয়া কামনা করছি। ইউপি হতে সেবা প্রার্থীরা যথাসময়ে গিয়ে সেবা গ্রহণ করতে পারবেন। মহান আল্লাহ আপনাদের সুস্থ, সুন্দর ও নিরাপদ রাখুক এই শুভ কামনা করি।
১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ বলেন,আমার ওয়ার্ডটি অপরাধপ্রবণ এলাকা। তাই মহান আল্লাহ আমি আপনাদের মধ্যে ফিরে না আসা পর্যন্ত নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে থাকার আহবান জানাচ্ছি। ###
