হ্নীলা ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফের হ্নীলা ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই (জুমাবার) বিকাল ৩টায় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রফিকের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী। ডিষ্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হ্নীলা ইউপির চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী ডিষ্ট্রিবিউটর ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ডিস্ট্রিবিউটররা পাইকারী মূল্যে মালামাল বিক্রি করেন। পাইকারী মূল্যে মালামাল সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ডিষ্টিবিউটারেরা ভূমিকা রাখেন। তাদের কারণেই সাধারণ মানুষ যথাযথ মূল্যে নিত্য সামগ্রী পাচ্ছেন।
1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মফিজুল আলম, হ্নীলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাছ আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি আবু বক্কর আল মাসুদ, ইজারাদার রফিকুল আলম চৌধুরী, সমিতির সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য মাষ্টার শাহজাহান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা বেলাল উদ্দিন জুয়েল, ব্যবসায়ী কল্যান সমিতির অর্থ সম্পাদক সাইফুদ্দিন, ইজারাদার আব্দুল্লাহ বিন কাদেরসহ ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটর সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সকল সদস্যদের সাথে প্রীতিভোজের আয়োজন করা হয়।#