হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :: বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ রফিককে সভাপতি ও ফাহাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলা ছাত্রলীগের জরুরী সভার সিদ্বান্তমতে টেকনাফ উপজেলার অর্ন্তভূক্ত হ্নীলা ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সাংগঠনিক কার্য্যক্রমকে ত্বরান্বিত করতে হ্নীলা ফুলের ডেইলের মরহুম হাজী উমর মিয়ার পুত্র ও চট্টগ্রাম পোর্টসিটি বিশ^দ্যিালয়ের সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোঃ রফিককে সভাপতি এবং লেদার মরহুম হাজী আমির হোসাইনের পুত্র ও চট্টগ্রাম মহসিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র আব্দুল মোত্তালিব ফাহাদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, আগের কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ছিল। ছাত্রলীগকে সংগঠিত করে সামনের নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।