হ্নীলা ইউনিয়ন কৃষকলীগের দুই নেতাকে মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাকের আহমদ (এম,এ) এবং সহসভাপতি শহিদুল্লাহ কায়সারকে মিথ্যা হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে টেকনাফ উপজেলা কৃষকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮আগষ্ট (বুধবার) বিকাল ৪টারদিকে হ্নীলা ইউনিয়ন কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা কৃষকলীগ আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোছন রাজু। তিনি বলেন, চলতি বছরের ১৯জুলাই রাত ১০টারদিকে হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথা সংলগ্ন সড়ক ডাকাত দলের হাতে পূর্ব শত্রæতার জেরধরে আওয়ামী লীগ নেতা মোঃ নুর নৃশংস হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাকের আহমদ (এম,এ) কে (৯নং) এবং সহসভাপতি শহিদুল্লাহ কায়সারকে (৭নং) মিথ্যা হত্যা মামলায় আসামী করা হয়। যাতে বাংলাদেশ কৃষকলীগের মান ক্ষুন্ন হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে অবগত হয়েছি যে,এই নৃশংস ঘটনায় হ্নীলা ইউনিয়ন কৃষকলীগের এই দুই নেতা কোনভাবে জড়িত নয়। যা খুবই দু:খজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নৃশংস এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাকের আহমদ (এম,এ) এবং সহসভাপতি শহিদুল্লাহ কায়সারকে মিথ্যা হত্যা মামলা অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের সকলের আন্তরিক সহায়তা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক জাহেদ হোসেন সম্রাট, বাহারছড়া ইউনিয়ন সভাপতি ছৈয়দ আকবর, সবরাং ইউনিয়ন সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, হোয়াইক্যং ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, টেকনাফ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, টেকনাফ পৌর কৃষকলীগের যুগ্নআহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। এরপর উপজেলা কৃষকলীগের সদস্য রাশেদুল হকের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ###