হ্নীলা আলী আকবর পাড়া নেজামিয়া ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসার জলসা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ : হ্নীলা আলী আকবর পাড়া নেজামিয়া ইসলামিয়া নুরানি ও ফোরকানিয়া মাদ্রাসার দিনব্যাপী ৫ তম বার্ষিক ছালনা জলসা সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৭টায় মাদ্রসা প্রঙ্গণে খতমে কোরানের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার ছিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী মাহফিলে প্রধান বক্তার তকরির পেশ করেন চট্টগ্রাম মাতারবাড়ীর শফিকুর রহমান।
বিশেষ বক্তার তকরিরপেশ করেন হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার উপাধ্যাক্ষ ফেরদৌস আহমদ জমিরি, আলী আকবর পাড়া জামে মসজিদেরর খতিব মৌলানা মোঃ আলী, হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল হোছাইন ও চুনতি আলিয়া মাদ্রসার কৃতী শিক্ষর্থী নাছির উদ্দিন প্রমূখ।