এম.জিয়াবুল হক : পবিত্র ওমরা হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদিআরব গেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সোমবার (২৪ ফেব্রæয়ারী) রাত সাতটায় ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমপি জাফর আলমের সঙ্গে হজব্রত পালনে গেছেন তাঁর সহ-ধর্মীনি চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আলহাজ শাহেদা জাফর। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের পিএ আমিন চৌধুরী।
পিএ আমিন চৌধুরী বলেন, সোমবার রাত সাতটার দিকে পবিত্র ওমরা হজ্জব্রত পালনের উদ্দেশ্যে এমপি মহোদয় স্বপরিবারে ঢাকা ত্যাগ করেছেন। তাঁরা আগামী ১৫দিন অবস্থান করে হজ¦ পালন শেষে আগামী মাসের ১০ অথবা ১১ তারিখ এলাকায় ফিরবেন।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম সময়ের সল্পতার কারনে চকরিয়া-পেকুয়াবাসি, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দায়িত্বশীল সকল জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, আলেম-ওলামা এবং সকল পেশাজীবি ছাড়াও আত্মীয় স্বজনসহ শুভানুধায়ীদের সঙ্গে সাক্ষাত দিতে পারেননি। সেইকারনে তিনি সকলের কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে অনুরোধ করেছেন।
পবিত্র হজব্রত পালনকালে এমপি জাফর আলম চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ, দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয় স্বজনসহ শুভানুধায়ী সকলের জন্য আলাহ পাকের দরবারে দোয়া করবেন বলে নিশ্চিত করেছেন। অপরদিকে পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে তিনি ও তাঁর সহধর্মীনি এলাকায় ফিরে আসতে সবার কাছে দোয়া চেয়েছেন।##
