বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্বপানখালীর নুর অঅহমদ ও রাশেদা খাতুনের ছেলে সাহাব উদ্দিন (১৯) ও হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়ার জাফর আলম ও রেহেনা বেগমের কন্যা জেসমিন আক্তার (১৮) এর মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে।
তারা দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এ সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেয়ায় গত ৫/০২/২০২০ তারিখে তারা কোর্ট কাজী অফিসে গিয়ে কাবিন নামা এবং নোটারী পাবলিকের মাধ্যমে মাধ্যমে বিবাহ করেন। মূলত জেসমিনকে সাহাব উদ্দিনের পরিবার মেনে নিলেও জেসমিনের পরিবার সাহাব উদ্দিনকে মেনে নিতে চাইছে না। তাই জেসমিন নিজে উদ্যোগী হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সে। জেসমিন বলেন, আমি আর সাহাব উদ্দিন এখন স্বামী-স্ত্রী হিসেবে জীবন-যাপন করছি। তাই আমার স্বামী সাহাব উদ্দিন ও তার পরিবারের প্রতি কোন অন্যায় অবিচার না করার জন্য নিজ পরিবারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক :
জেসমিন আক্তার
স্বামী:-সাহাব উদ্দিন।
