হ্নীলায় র‌্যাবের হাতে অস্ত্র-কার্তুজ ও ইয়াবাসহ হামিদ বাহিনী প্রধান হামিদ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হ্নীলায় পাহাড়ি ঢালাপথে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র-কার্তুজ ও ইয়াবাসহ হামিদ বাহিনী প্রধান হামিদকে আটক করেছে।

সুত্র জানায়,গত ১৮সেপ্টেম্বর দুপুর পৌনে ১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালাপথে একদল দূবৃর্ত্ত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উলুচামরীর মৃত হাজী সিকদার আলীর পুত্র হামিদ হোসাইন (৪৫)কে ১টি বস্তাসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী করে ২টি দেশী লম্বা বন্দুক, ২ রাউন্ড তাঁজা কার্তুজ ও ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র-বুলেট ও ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###