সংবাদ বিজ্ঞপ্তি :
এমপি বদি বলেছেন নৌকা যতদিন থাকবে, ততদিন বাংলাদেশ দ্রুত এগোতে পারবে। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা পরিশ্রম করছি দেশের জন্য। যতদিন ক্ষমতায় আছি, ততদিন আমরা কাজ করে যাব।
বৃহস্পতিবার দুপুরে সেন্টমাটিন ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণরা সবাই আগামী দিনের স্বপ্ন দেখেন একটি উন্নয়নশীল বাংলাদেশের। তরুনরা আগামী দিনে এগিয়ে যাবে ও পিছিয়ে যাবে না আমার বিশ্বাস। ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান যেমন আমরা ২০২১ সালের আগেই বাস্তবায়ন করেছি, তেমনিভাবেই ভিশন টুয়েন্টি ফোরটি ওয়ানও আমরা ২০৪১ সালের আগেই বাস্তবায়ন করব, ওয়াদা করছি। তবে তা বাস্তবায়ন করতে গেলে আপনাদের নৌকায় ভোট দিতে হবে। আমাদের স্বপ্ন, অনেক বড়। আমরা একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখি। আরও স্বপ্ন দেখি, এদেশ সম্পূর্ণ ডিজিটাল হবে।
গত দশ বছরে উখিয়া-টেকনাফে যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের আমলে হইনি শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে, সেইজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।
১০ বছর আগে যখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলতাম, তখন সবাই আমাদের নিয়ে ঠাট্টা করেছে। অ্যাটিচিউড এমন ছিল যে বাংলাদেশে কিছুই সম্ভব না। সেখান থেকে আমরা নিজেরাই সম্পূর্ণটা করেছি। বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট এনে আমরা ডিজিটাল বাংলাদেশ গঠন করিনি। এখন আমরা বিশ্বের অনেক দেশকে ডিজিটাল দেশ বানাতে সহযোগিতা করছি। মালদ্বীপ, ভুটান, সোমালিয়া, পেরু, ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশকে আমরা ডিজিটাইলজ করতে সাহায্য করছি। আমরাই এখন আইটিতে বিশ্বে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত হচ্ছি।
তিনি আরো বলেন, আমি ভাবতাম, দেশ কোন দিকে যাচ্ছে! সোনার বাংলা শেষ হয়ে যাচ্ছে! কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জঙ্গিবাদের অপবাদ ও মাদক থেকে দেশকে মুক্ত করে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন সম্ভব হয়েছে। নামের আগে শুধু জাতীয়তাবাদ থাকলেই হয় না, কাজ করে দেখাতে হয়। আওয়ামী লীগ কাজ করে দেখায়। আমরা জানি, কীভাবে দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে হয়।
১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার সময় এক বিশাল বহর নিয়ে তিনি সেন্টমার্টিনের উদ্দেশ্যে বেক্রুজ জাহাজে রওয়ানা হন। সেন্টমার্টিনের চেয়ারম্যান বিশাল স্পীট বোটের বহর নিয়ে এমপি বদিকে অভিনন্দন জানান। বেলা ১২ টায় সেন্টমাটিন পৌঁছেন। তখন সেন্টমাটিনের জনসাধারন এমপি বদিকে ফুল দিয়ে বরণ করে নেন।

আলোচনা সভায় আরো বক্তক্ত রাখেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর অাহমদ, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহম্মদ, এমপি বদির সহধর্মিণী শাহিন চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এম এ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হুদা, আমিনুল হক আমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহাবুব, সেন্টমাটিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, টেকনাফ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, আয়াছ, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক মোঃ ইউনুছ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা মহিলালীগের সভাপতি কোহিনূর আক্তার, সেন্টমার্টিন আইসি সেকান্দার আলী, বাহারছড়া সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আজিজ উল্লাহ, সেন্টমাটিন ইউপি মেম্বার হাবিব খান, টেকনাফ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম জয়, টেকনাফ বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ও সাংবাদিক বৃন্দ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন শতশত নারী পুরুষ সহ অনেকে।
