বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়নের লেদায় বসত-বাড়িতে শাহীন বাহিনীর সংঘবদ্ধ হামলায় ৩জনকে আহত করার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে ভূক্তভোগী পরিবার স্থানীয় রাজনীতির কারণে ঈর্ষা পরায়ণ হয়ে এই হামলা বলে দাবী করেন।
আহতদের পরিবারের সদস্য নুর নাহার দাবী করেন, গত ৩ ফেব্রæয়ারী রাত ৭টারদিকে হ্নীলা পশ্চিম লেদার কালা মিয়া মাষ্টারের পুত্র শাহীন, রুবেল, ওয়াহিদ, মৃত কবির হোছনের পুত্র জসিম, পূর্ব লেদার কামাল হোছনের পুত্র তোফাইল, কবির হোছনের পুত্র হেফাজ উদ্দিন, আমির হোছনের পুত্র গফুর, নুরু ছালামের পুত্র ফজলসহ ১০/১২জন দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে কোন কারণ ছাড়াই পশ্চিম লেদার অসুস্থ মকতুল হোছনের বাড়িতে গিয়েই ঘর-বাড়ির ঘেরা-বেড়া তছনছ করে টিনের ছালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বাঁধা দেওয়ায় মকতুল হোছন, তার ছেলে ঈমান হোছন ও আক্তার হোছনের উপর হামলা চালায়। এতে ঈমান হোছন রক্তাক্ত হয়ে পড়ে। রক্তাক্ত ঈমান হোছনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া মিজানকেও মেরে আহত করেন। এই ঘটনাকে তারা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
নুর নাহার আরো দাবী করেন, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য ইয়াবা কারবারী শাহীন গংয়ের নেতৃত্বে আমার পিতার বসত-ঘর ও ভাইদের মেরে রক্তাক্ত করেছে। আমি এই হামলার বিচার চেয়ে তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। ###
