হ্নীলায় মানব বন্ধন ও পথসভায় বক্তারা : যুবলীগ নেতা ওমর ফারুকের ঘাতকদের অবিলম্বে গ্রেফতার এবং রোহিঙ্গাদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ :: হ্নীলায় যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার বিচার দাবীতে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা সরকারের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করে বলেন, গত ২২ আগষ্ট রাতে হ্নীলা ইউনিয়ন যুবলীগের ৯নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুককে রোহিঙ্গা সন্ত্রাসী ও উগ্রপন্থী সংগঠনের সদস্যরা নৃশংসভাবে খুন করেন। এসব খুনীদের দ্রæত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাছাড়া আশ্রিত রোহিঙ্গাদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করে তাদের নির্দিষ্ট ক্যাম্পে রাখতে হবে। রোহিঙ্গারা অপরাধমুলক কাজ এবং লোকালয়ে বেপরোয়া যাতায়াত বন্ধ না করলে স্থানীয় জনসাধারণের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। স্থানীয় লোকজন সমন্বিতভাবে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

৩০ আগষ্ট বিকাল ৪টায় হ্নীলা বাসষ্টেশনে আয়োজিত ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুকের খুনীদের গ্রেফারের দাবীতে মানব ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা মুফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনী, আওয়ামী লীগ নেতা বশির আহমদ মেম্বার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ আলম কালু, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মাহবুর রহমান মাবু, টেকনাফ উপজেলা বঙ্গবন্ধু একতা পরিষদের সভাপতি ফরহাদ মাহমুদ, উপজেলা আওয়ামী অধিকার বঞ্চিত লীগের সভাপতি মোঃ সেলিম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওয়াজ করিম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, মোঃ নাছির, হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মোঃ তাসনিম মাহমুদ, রাশেদুল ইসলাম সিকদার, জেকে রাসেল, জাকির হোসেন, রফিকুল ইসলাম, নরুল আবছার জয়, সদস্য তারেক মাহমুদ, দোস মোহাম্মদ, ১নং ওয়ার্ড সভাপতি এসকে জাফর আলম, ২নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি হামিদ হোসেন, ছাত্রলীগ নেতা মিজান, শহীদ, শামসুল আলম শুভ, সাইফুল ইসলাম মুন্না, শফিউল ইসলাম, ইমজাদ, রেজাউল করিম, আবছার, আব্দুল্লাহ প্রমুখ। মানব বন্ধন ও পথসভা শেষে এক বিক্ষোভ মিছিল হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ করেন।