হুমায়ূন রশিদ : হ্নীলায় মাদক নির্মূল কমিটি ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক মাদক ও জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী প্রচারণা সপ্তাহ ২০১৯ইং শুরু হয়েছে।
১৪জুন বাদে জুমা হ্নীলা ৭নং ওয়ার্ড রঙ্গিখালী লামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়েছে। র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ প্রাঙ্গনে এক মাদক বিরোধী আলোচনা সভা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম ফরিদুল আলমের পরিচালনায় উক্ত মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলম সাদেক, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন প্রাইমারী স্কুল শিক্ষক নুরুল আলম আজাদ, সমাজ সেবক হেলাল উদ্দিন, শামসুদ্দিন কাদের, লবণ ব্যবসায়ী হোছাইন আহমদ আনিম ও সমাজ সেবক নুর মোহাম্মদ মামুন, যুবলীগ নেতা মুফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মৌলানা আবু ছৈয়দ।
এতে বক্তারা মাদক, সন্ত্রাসবাদসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির প্রতি সমর্থন জানিয়ে মাদক চোরাচালান দমন, অপহরণ ও মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার কঠোর হাতে দমন করে এলাকায় শৃংখলা ফিরিয়ে আনতে হবে। এসব অপরাধীরা সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে না আসলে পরবর্তী পরিণতির দায়ভার কেউ বহন করবেনা বলে সর্তক করে দেওয়া হয়।
সম্প্রতি এলাকার কিছু চিহ্নিত অপরাধী টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে নানা অপকর্ম অব্যাহত রাখায় চরম ক্ষোভ প্রকাশ করেন। অন্যান্য অপরাধীদের পাশাপাশি এসব সাংবাদিক নামধারী অপরাধীদেরও আইনের আওতায় আনার আহবান জানানো হয়।
